মেক্সিকোতে ট্রাক কারখানায় শতকোটি ডলার বিনিয়োগ করবে ভলভো

সুইডেনের অটোমোবাইল কোম্পানি ভলভো মেক্সিকোর নুয়েভো লিওন রাজ্যে নির্মাণাধীন ট্রাক কারখানায় বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ১০০ কোটি ডলার করবে।

সুইডেনের অটোমোবাইল কোম্পানি ভলভো মেক্সিকোর নুয়েভো লিওন রাজ্যে নির্মাণাধীন ট্রাক কারখানায় বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ১০০ কোটি ডলার করবে। বৃহস্পতিবার মেক্সিকোর অর্থনীতিমন্ত্রী মার্সেলো এব্রার্ড এ তথ্য জানান। এর আগে মন্টেরির উপকণ্ঠে নতুন উত্তর আমেরিকান হেভি-ডিউটি ট্রাক ফ্যাক্টরির জন্য ভলভো ৭০ কোটি ডলারের বাজেট ঘোষণা করেছিল। তবে বর্তমানে পরিমাণ বাড়ানো হচ্ছে। এব্রার্ড এক্স পোস্টে একে ‘ভালো খবর’ বলে উল্লেখ করেন। তিনি জানান, সিদ্ধান্তটি সুইডেনের ভলভো সদর দপ্তর থেকে এসেছে। কারখানাটি ২০২৬ সালে উৎপাদনে যাবে বলে জানা গেছে। খবর রয়টার্স

আরও