আট কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলো হলো বিচ হ্যাচারি লিমিটেড, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রহিমা ফুড করপোরেশন লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি, জেনেক্স ইনফোসিস পিএলসি, সাইফ পাওয়ারটেক লিমিটেড, আরামিট লিমিটেড ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিচ হ্যাচারি ‘‌বি’ থেকে ‘‌এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন হয়।

ইউনিয়ন ইন্স্যুরেন্স ‘‌জেড’ থেকে ‘‌এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। রহিমা ফুড করপোরেশন ‘‌জেড’ থেকে ‘‌এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। শেফার্ড ইন্ডাস্ট্রিজ ‘‌জেড’ থেকে ‘‌বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

জেনেক্স ইনফোসিস ‘‌বি’ থেকে ‘‌জেড’ ক্যাটাগরিতে অবনমন হয়েছে। সাইফ পাওয়ারটেক ‘‌বি’ থেকে ‘‌জেড’ ক্যাটাগরিতে অবনমন হয়েছে। আরামিট লিমিটেড ‘‌এ’ থেকে ‘‌জেড’ ক্যাটাগরিতে অবনমন হয়েছে। নির্ধারিত সময়ে লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করতে পারেনি কোম্পানিটি।

আলিফ ইন্ডাস্ট্রিজ ‘‌এ’ থেকে ‘‌জেড’ ক্যাটাগরিতে অবনমন হয়েছে। সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ। তবে নির্ধারিত সময়ে এ লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করতে পারেনি কোম্পানিটি।

আরও