চীনে কয়লা উৎপাদনে ৪ শতাংশ প্রবৃদ্ধি

আমদানির্ভরতা কমাতে অভ্যন্তরীণভাবে কয়লা উৎপাদন বাড়াচ্ছে চীন। গত মাসেও দেশটি এ ধারা বজায় রেখেছে।

আমদানির্ভরতা কমাতে অভ্যন্তরীণভাবে কয়লা উৎপাদন বাড়াচ্ছে চীন। গত মাসেও দেশটি এ ধারা বজায় রেখেছে। চীনে মে মাসে কয়লা উৎপাদন বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ। সোমবার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্যানুযায়ী, এ সময় চীনে মোট কয়লা উৎপাদনের পরিমাণ ছিল ৪০ কোটি ৩২ লাখ ৮০ হাজার টন, যা এপ্রিলের ৩৯ কোটি ৩৩ লাখ ১০ হাজার টনের তুলনায় বেশি। খবর বিজনেস রেকর্ডার।

সংস্থাটি আরো জানায়, চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীনে মোট উৎপাদন দাঁড়িয়েছে ১৯৯ কোটি টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি।

চীনের কোল এক্সপোর্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জুয়েগাং লি গত সপ্তাহে ‘কোলট্রান্স চায়না’ সম্মেলনে জানিয়েছেন, আমদানিনির্ভরতা কমানোর অংশ হিসেবে এ বছর চীনের কয়লা উৎপাদন সাত-আট কোটি টন পর্যন্ত বাড়তে পারে। উৎপাদন বৃদ্ধির হার ১-২ শতাংশের মধ্যে থাকবে।

চীন গত বছর রেকর্ড ৪৭৬ কোটি টন কয়লা উৎপাদন করে। সে সময় দেশটিতে পণ্যটির আমদানির পরিমাণ ছিল ৫৪ কোটি ২৭ লাখ টন। তবে জুয়েগাং লি জানিয়েছেন, ২০২৫ সালে আমদানির পরিমাণ ৫-১০ কোটি টন কমে যেতে পারে। এ হিসাবে, আমদানিতে বার্ষিক প্রবৃদ্ধির হার কমে প্রায় ১৮ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও