বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) আয়োজনে সম্প্রতি ‘দ্য ফিউচার-রেডি ইনভেস্টর: স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স, ম্যানেজিং ডিজিটাল রিস্কস অ্যান্ড ইনভেস্টিং উইথ কনফিডেন্স’ শীর্ষক একটি সেমিনার ঢাকার ডিএসই মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। বিশেষ অতিথি ছিলেন বিএসইসির কমিশনার মো. নাফিজ আল তারিক, ডিএসইর চেয়ারম্যান মোমিনুল ইসলাম ও সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান। অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিএপিএলসির প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ। সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মো. মোমিনুল হক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।