এতে কোম্পানিগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, সপ্তাহ শেষে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারদর দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ টাকা ২০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ৩২ পয়সা থেকে ৩ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৭১ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ টাকা ৮৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২১৯ টাকা ৩ পয়সায়।
পিপলস লিজিংয়ের শেয়ারদর সপ্তাহ শেষে ৩ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ টাকা ৪০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ৩৬ পয়সা থেকে ৩ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) পিপলস লিজিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৯ টাকা ৯০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৫২ টাকা ৬৯ পয়সায়।
সপ্তাহ শেষে এফএএস ফাইন্যান্সের শেয়ারদর দাঁড়িয়েছে ৩ টাকা ৬০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ টাকা ৪০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ৪১ পয়সা থেকে ৪ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) এফএএস ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ টাকা ২৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৪০ টাকা ৫২ পয়সায়।
ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর সপ্তাহ শেষে ৩ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ টাকা ৪০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ৩৭ পয়সা থেকে ৫ টাকার মধ্যে ওঠানামা করেছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩ টাকা ৩৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৫৪ টাকা ২৩ পয়সায়।