ইস্টার্ন কেবলস লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ মাইনাস’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। কোম্পানিটির ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, এ বছরের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইস্টার্ন কেবলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৪৫ পয়সা। যেখানে এর আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৭২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪১ টাকা ১৮ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ৪৯ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪৪ টাকা ৬৩ পয়সা।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইপিএস হয়েছে ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৪ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪৪ টাকা ৬ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ৬৮ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৪৪ টাকা ৬ পয়সায়।
ইস্টার্ন কেবলস ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৬ কোটি ৪০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৮৮৩ কোটি ৪৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৬৪ লাখ। এর মধ্যে সরকারের কাছে ৫১ শতাংশ, উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৮ দশমিক শূন্য ৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৫৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৮ দশমিক ৩৮ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে ইস্টার্ন কেবলসের শেয়ার সর্বশেষ ১৩৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ৯১-১৫০ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।