ময়মনসিংহ অঞ্চলের বীমা গ্রাহকদের ৬ কোটি ৪৩ লাখ ১৮ হাজার টাকার বীমা দাবির চেক বিতরণ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি। দ্রুত বীমা দাবি পরিশোধের লক্ষ্যে চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ১৫ অক্টোবর কোম্পানিটির ময়মনসিংহ কার্যালয়ের হলরুমে চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন মহসিন ও মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, এসইভিপি মোহাম্মদ সেলিম মিয়া এবং নির্বাহী পরিচালক মো. মোকলেছুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির জেনারেল ম্যানেজার মো. শাকিল মাহমুদ। এ সময় কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাও বক্তব্য দেন। অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের বীমা গ্রাহকদের হাতে দাবির চেক তুলে দেয়া হয়। দ্রুত বীমা দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকদের সেবা নিশ্চিত করতে কোম্পানিটির চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।