ভিয়েতনামে চীন থেকে আমদানি ও যুুক্তরাষ্ট্রে রফতানিতে রেকর্ড

ভিয়েতনামে গত মাসে চীন থেকে আমদানি ও যুক্তরাষ্ট্রে রফতানি দুটোই কভিড-১৯ মহামারীর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ভিয়েতনামে গত মাসে চীন থেকে আমদানি ও যুক্তরাষ্ট্রে রফতানি দুটোই কভিড-১৯ মহামারীর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত কমানো নিয়ে হ্যানয় যখন আলোচনা চালিয়ে যাচ্ছে তখনই এমন খবর এল। একই সঙ্গে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে চীনা পণ্যের মার্কিন বাজারে প্রবেশ ঠেকাতে কড়া পদক্ষেপ নিচ্ছে দেশটি। খবর রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে শুল্ক বিরতির মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্রে রফতানির ক্ষেত্রে ভিয়েতনামকে ৪৬ শতাংশ শুল্কের মুখে পড়তে হতে পারে। হোয়াইট হাউজ ঘোষিত এ হার চূড়ান্ত হলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির অর্থনৈতিতে বড় ধাক্কা লাগার আশঙ্কা রয়েছে। এর প্রভাব পড়বে ভিয়েতনামে উৎপাদন কেন্দ্র থাকা স্যামসাং ও নাইকির মতো আন্তর্জাতিক কোম্পানির ওপর।

এদিকে উচ্চ শুল্ক এড়াতে সম্প্রতি ট্রাম্প প্রশাসনকে একাধিক প্রস্তাব দিয়েছে ভিয়েতনাম। এর মধ্যে ছিল চীনা পণ্য ‘বেআইনিভাবে’ ভিয়েতনাম হয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো বন্ধ করা। অনেক সময় এসব পণ্যে ‘মেইড ইন ভিয়েতনাম’ ট্যাগ লাগানো থাকে। ফলে চীনা পণ্য হওয়া সত্ত্বেও এগুলোয় কম শুল্ক ধার্য হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় ছাড় আদায়ের চেষ্টা করছে ভিয়েতনাম। এর মাঝেই কিছু বাণিজ্যক কার্যক্রম জোরালো হয়েছে, যা নিয়ে আগে থেকেই সমালোচনায় ছিল যুক্তরাষ্ট্র। ফলে চুক্তিতে সুবিধা আদায়ের ক্ষেত্রে চাপে পড়তে পারে হ্যানয়।

ট্রাম্প প্রশাসন বাণিজ্য ঘাটতি কমাতে চাইলেও ভিয়েতনামের পরিসংখ্যান সংস্থার মতে, চলতি বছরের প্রথম চার মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে। সংখ্যাটি বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে অন্যতম বৃহৎ।

যুক্তরাষ্ট্রের তথ্যানুযায়ী, দেশটিতে ভিয়েতনামের রফতানি মার্চে ১ হাজার ৩৫০ কোটি ডলার ছাড়িয়েছে, যা আগের যেকোনো মাসের মধ্যে সর্বোচ্চ। শিল্পসংশ্লিষ্টরা বলছেন, সম্ভাব্য শুল্ক বৃদ্ধির আগে যুক্তরাষ্ট্রে রফতানি বাড়াচ্ছে ভিয়েতনামের প্রস্তুতকারকরা।

ভিয়েতনামের কাস্টমস ডাটা অনুযায়ী, এপ্রিলে যুক্তরাষ্ট্রে রফতানি ১ হাজার ২০০ কোটি ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি এবং কভিড-১৯ মহামারীর পর সবচেয়ে বড় রফতানি মূল্য।

আরও