এইচএসবিসির উদ্যোগে দেশে রিয়েল টাইম লেনদেনের সম্ভাবনা নিয়ে আলোচনা

দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেডের (এইচএসবিসি) উদ্যোগে সম্প্রতি ‘রিডিফাইনিং ট্রেজারি থ্রু রিয়েল টাইম পেমেন্টস’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেডের (এইচএসবিসি) উদ্যোগে সম্প্রতি ‘রিডিফাইনিং ট্রেজারি থ্রু রিয়েল টাইম পেমেন্টস’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে রিয়েল টাইম লেনদেনের সাম্প্রতিক প্রবণতা নিয়ে আলোচনা এবং পরিবর্তনশীল পরিস্থিতিতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো করণীয় প্রসঙ্গে দিকনির্দেশনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক আরিফ হোসেন খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইচএসবিসির এশিয়া অঞ্চলের হেড অব করপোরেট সেলস অ্যান্ড গ্লোবাল পেমেন্টস সলিউশনস ও এমডি প্যাট্রিক জু। এ সময় আরো উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র ফাংশনাল কনসালট্যান্ট (ইলেকট্রনিক পেমেন্ট অ্যান্ড ট্রান্সফার) কেএম মোখলেসুর রহমান, কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের অতিরিক্ত পরিচালক খাইরুল আনাম এবং প্রাণ-আরএফএল গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর উজমা চৌধুরী। —বিজ্ঞপ্তি

আরও