ইউরোপে ইভি বিক্রিতে রেকর্ড ৪৫ শতাংশ প্রবৃদ্ধি

সংস্থাটির তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইউরোপের বাজারে মোট ১৬ লাখ ৪০ হাজার ইভি বিক্রি হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রিতে নতুন রেকর্ড তৈরি হয়েছে। ব্রাসেলসভিত্তিক পরিবেশবিষয়ক গবেষণা সংস্থা ট্রান্সপোর্ট অ্যান্ড এনভায়রনমেন্টের (টিঅ্যান্ডই) সাম্প্রতিক প্রতিবেদন এ তথ্যে উঠে এসেছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইউরোপের বাজারে মোট ১৬ লাখ ৪০ হাজার ইভি বিক্রি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় বিক্রি বেড়েছে ৪৫ শতাংশ। এ সময় মোট অটোমোবাইল বাজারের ২২ শতাংশ ইভির দখলে ছিল, যা আগের বছরের চেয়ে ৬ শতাংশ বেশি।

প্রতিবেদনে আরো বলা হয়, মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে প্রচলিত পেট্রল ও ডিজেলচালিত গাড়ির জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরান সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ডিজেলের দাম বেড়েছে সর্বোচ্চ ৩৮ শতাংশ। ফলে বিদ্যুচ্চালিত গাড়ির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। খবর রয়টার্স

আরও