ক্রেতাদের কাছে বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য পৌঁছে দেবে দারাজ ও হাইসেন্স

দেশের ক্রেতাদের কাছে বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য সহজে পৌঁছে দিতে ই-কমার্স প্লাটফর্ম দারাজ বাংলাদেশ এবং ইলেকট্রনিকস ব্র্যান্ড হাইসেন্স একজোট হয়েছে।

দেশের ক্রেতাদের কাছে বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য সহজে পৌঁছে দিতে ই-কমার্স প্লাটফর্ম দারাজ বাংলাদেশ এবং ইলেকট্রনিকস ব্র্যান্ড হাইসেন্স একজোট হয়েছে। এ লক্ষ্যে হাইসেন্সের অনুমোদিত উৎপাদক ও পরিবেশক ফেয়ার ইলেকট্রনিকসের মাধ্যমে এ কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। এর আওতায় দারাজমলে ‘হাইসেন্স: ফেয়ার ইলেকট্রনিকস মল ফ্ল্যাগশিপ স্টোর’ খোলা হয়েছে। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে ফেয়ার গ্রুপের চেয়ারম্যান মো. রুহুল আলম আল মাহবুব এবং দারাজ বাংলাদেশের এমডি ও দারাজ গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার বেন ই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

আরও