এইচএসবিসির উদ্যোগে দেশের লজিস্টিকস খাত নিয়ে সেমিনার

দেশের লজিস্টিকস খাত নিয়ে সম্প্রতি ‘নেভিগেটিং দ্য ফিউচার: দ্য ইভলভিং ল্যান্ডস্কেপ অব লজিস্টিকস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

দেশের লজিস্টিকস খাত নিয়ে সম্প্রতি ‘নেভিগেটিং দ্য ফিউচার: দ্য ইভলভিং ল্যান্ডস্কেপ অব লজিস্টিকস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসি ঢাকা, দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ এবং নর্ডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই)। সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন অ্যারাল্ড গুলব্রান্ডসেন, এনসিসিআই সভাপতি ও গ্রামীণফোনের সিসিএও তানভীর মোহাম্মদ এবং এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ। এছাড়া প্যানেল আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সালেহ মোহাম্মদ মনিরুজ্জামান ও মার্স্ক বাংলাদেশের এমডি নিখিল ডি লিমা। —বিজ্ঞপ্তি

আরও