ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান ড. খন্দকার শওকত হোসেন এতে সভাপতিত্ব করেন। অনলাইনের মাধ্যমে গতকাল অনুষ্ঠিত এ সভায় ২০২৫ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অর্থাৎ ১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ১ টাকা অনুমোদন করা হয়। নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানটির (এনবিএফআই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় কোম্পানির পরিচালক, উদ্যোক্তা, অডিট কমিটির চেয়ারম্যানসহ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও কোম্পানি সচিব মো. সরোয়ার কামাল।