চীনে অপরিশোধিতসহ অ্যালুমিনিয়ামজাত পণ্যের আমদানি নভেম্বরে গত বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ কমেছে। গতকাল দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
ব্যবসায়ীরা জানিয়েছেন, চীনে পরিবহন, নির্মাণ ও প্যাকেজিং শিল্পে অ্যালুমিনিয়ামের চাহিদা কমেছে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্যানুযায়ী, এ কারণে গত মাসে দেশটিতে ধাতুপণ্যটির আমদানি নেমে এসেছে ২ লাখ ৪০ হাজার টনে। এছাড়া একই সময় আরবিট্রাজ (বিভিন্ন বাজারে একই পণ্যের দাম ভিন্নতার সুযোগ কাজে লাগিয়ে মুনাফা আয়) কমে যাওয়ার কারণেও আমদানি চাহিদা হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
তথ্যানুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে নভেম্বর পর্যন্ত চীন মোট ৩৬ লাখ টন অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্য আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বেশি।