বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি : শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমানের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জবদুল ইসলাম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এএমডি মো. আব্দুল্লাহ আল-মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিতে স্বাক্ষর করেন।

চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে অংশগ্রহণের জন্য শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমানের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জবদুল ইসলাম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এএমডি মো. আব্দুল্লাহ আল-মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান শেখ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এক্সপোর্ট ইনভেস্টমেন্ট বিভাগের এসএভিপি সাইদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও