চলতি বছরের জন্য মুনাফার পূর্বাভাস সংশোধন করে কমিয়ে এনেছে নেদারল্যান্ডসভিত্তিক ফিলিপস। স্বাস্থ্যসেবা প্রযুক্তি খাতের কোম্পানিটি জানিয়েছে, মার্কিন শুল্কের প্রভাব কমানোর জন্য তারা একাধিক পদক্ষেপ নিয়েছে। তা সত্ত্বেও ২৮-৩৪ কোটি ডলারের ক্ষতি হবে। ফিলিপসের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। ২০২৪ সালের মোট বিক্রির প্রায় ৪০ শতাংশ হয়েছে এ বাজারে। এছাড়া কোম্পানির কর অবদানের এক-তৃতীয়াংশের হিস্যা যুক্তরাষ্ট্রের। চীন থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে ফিলিপস। এর মধ্যে রয়েছে শ্বাসযন্ত্রের মাস্ক, বিদ্যুচ্চালিত শেভার, টুথব্রাশ ও অন্যান্য যন্ত্রপাতি। এছাড়া ইউরোপ থেকে সংগ্রহ করে চিকিৎসা সরঞ্জাম। খবর ও ছবি রয়টার্স