ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ

নতুন এ মডেলের নাম দেয়া হয়েছে ‘আইফোন ডুয়ো’।

অ্যাপলের নতুন পণ্যের তালিকায় এবার যুক্ত হলো ফোল্ডেবল আইফোন। গত বুধবার অনুষ্ঠিত ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্টে প্রথমবারের মতো ভাঁজযোগ্য স্মার্টফোন উন্মোচন করেছে টেক জায়ান্টটি। নতুন এ মডেলের নাম দেয়া হয়েছে ‘আইফোন ডুয়ো’। পাশাপাশি আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স, অ্যাপল ওয়াচ সিরিজ ১২, অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪ এবং নতুন এয়ারপডসও বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। নতুন পণ্যগুলোর মধ্যে আইফোন ডুয়োই সবচেয়ে বেশি নজর কেড়েছে। এর দাম শুরু হচ্ছে ১ হাজার ৯৯৯ ডলার থেকে। ৭ দশমিক ৬ ইঞ্চির মূল ডিসপ্লে নিয়ে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় পর্দার আইফোন। ভাঁজ করলে এর পুরুত্ব হয় ১১ দশমিক ৩ মিলিমিটার। খোলা অবস্থায় তা কমে দাঁড়ায় মাত্র ৫ দশমিক ২ মিলিমিটারে। সর্বোচ্চ ২ টেরাবাইট স্টোরেজের সংস্করণটির দাম ৩ হাজার ১৯৯ ডলার।

আরও