ব্লক মার্কেটে ১৪৯ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১৪৯ কোটি ২৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১৪৯ কোটি ২৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ১১০ কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভোলো আইসক্রিম, ব্র্যাক ব্যাংক, ফাইন ফুডস, এনসিসি ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, আল-হাজ টেক্সটাইল, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, উত্তরা ব্যাংক ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের সবচেয়ে বেশি ৪৯ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০৫ টাকা ৪০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের ২৪ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫১ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ১৬২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৩৫ টাকা ৯০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ এনসিসি ব্যাংকের ৪ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০ টাকা ১০ পয়সায়।

গত সপ্তাহে ব্লক মার্কেটে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৬ টাকা ৭০ পয়সায়। এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ২ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৭ টাকা ৩০ পয়সায়। আল-হাজ টেক্সটাইলের ২ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১২৪ টাকা ২০ পয়সায়। ব্লক মার্কেটে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে ফান্ডটির দর দাঁড়িয়েছে ৩ টাকা ৪০ পয়সায়। গত সপ্তাহে ব্লক মার্কেটে উত্তরা ব্যাংকের ২ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২১ টাকা ২০ পয়সায়। শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২ কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১৭ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

আরও