ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেডের দ্বিতীয় মিউচুয়াল ফান্ড ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ড’ বাজারে আসছে, এর প্রাথমিক লক্ষ্যমাত্রা ৩০ কোটি টাকা। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানে ট্রাস্ট চুক্তি সম্পন্ন হয়েছে। এ সময় ব্লু-ওয়েলথ অ্যাসেটসের এমডি সৈয়দ মো. সফিকুর রহমান ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব মো. মিজানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় ব্লু-ওয়েলথ অ্যাসেটস ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে, অন্যদিকে ট্রাস্টি হিসেবে থাকবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।