ডেলির স্টেশনারি পণ্য বাজারজাত করবে এসিআই

বিশ্বখ্যাত স্টেশনারি ব্র্যান্ড ডেলির পণ্য এখন থেকে দেশজুড়ে বাজারজাত করবে এসিআই, যা এ খাতে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

বিশ্বখ্যাত স্টেশনারি ব্র্যান্ড ডেলির পণ্য এখন থেকে দেশজুড়ে বাজারজাত করবে এসিআই, যা এ খাতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘বিয়ন্ড দ্য অর্ডিনারি, বিয়ন্ড দ্য বাউন্ডারি’ শীর্ষক লঞ্চিং প্রোগ্রামের আয়োজন করা হয়। এ সময় ডেলি ইন্টারন্যাশনালের পরিচালক মারস ও এসিআইয়ের গ্রুপ এমডি ড. আরিফ দৌলাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদার এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, এ যৌথ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানের ডেলি স্টেশনারি পণ্য এসিআইয়ের শক্তিশালী বিপণন ও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশে বাজারজাত করা হবে। আধুনিক ডিজাইন, টেকসই মান ও ব্যবহারবান্ধব বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি এসব পণ্য শিক্ষার্থী, পেশাজীবী এবং সৃজনশীল মানুষের দৈনন্দিন কাজকে করবে আরো সহজ ও কার্যকর। —বিজ্ঞপ্তি

আরও