নেপালে আকিজ বোর্ড ও আকিজ ডোরের বিজনেস কনফারেন্স

হিমালয় কন্যাখ্যাত নেপালে প্রথমবারের মতো আকিজ বশির গ্রুপের শীর্ষ দুই ব্র্যান্ড আকিজ বোর্ড ও আকিজ ডোরের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

হিমালয় কন্যাখ্যাত নেপালে প্রথমবারের মতো আকিজ বশির গ্রুপের শীর্ষ দুই ব্র্যান্ড আকিজ বোর্ড ও আকিজ ডোরের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৩৭০ জন ডিলার, ব্যবসায়িক সহযোগী ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দেশটির রাজধানী কাঠমান্ডুর দ্য সোল্টি হোটেলে মঙ্গলবার এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের সিওও মোহাম্মদ খোরশেদ আলম, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, হেড অব সেলস মো. নজরুল ইসলাম ও হেড অব প্রডাকশন শেখ জাকারিয়া নাসিমসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। -বিজ্ঞপ্তি

আরও