মিৎসুবিশি করপোরেশন আগামী তিন বছরে ৪ লাখ কোটি ইয়েন (২ হাজার ৭০০ কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে, যার লক্ষ্য হলো ২০২৭-২৮ অর্থবছরে ১ লাখ ২০ হাজার কোটি ইয়েন নিট মুনাফা অর্জন। নতুন কৌশল অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রগতিশীল লভ্যাংশ, ১ লাখ কোটি ইয়েন পর্যন্ত শেয়ার বাইব্যাক এবং ১ লাখ কোটি ইয়েন মূলধন ব্যয় ও ৩ লাখ কোটি ইয়েন প্রবৃদ্ধি বিনিয়োগে ব্যয় করবে। অতিরিক্ত নগদ থাকলে তা পুনরায় বিনিয়োগ বা শেয়ারহোল্ডারদের ফেরতের কথা বিবেচনা করা হবে। এর আগে অফশোর উইন্ড প্রকল্পে ক্ষতির মধ্যেও প্রতিষ্ঠানটি ৯৫ হাজার কোটি ইয়েন মুনাফার পূর্বাভাস দেয়। খবর রয়টার্স