লন্ডনের ব্লু-চিপ সূচক এফটিএসই ১০০ শুক্রবার প্রথমবারের মতো ১০ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। বৈশ্বিক শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার ধারাবাহিকতায় ২০২৬ সালের প্রথম আনুষ্ঠানিক লেনদেন দিবসে ঘটনাটি ঘটেছে। গত বছরে সূচকটি প্রায় ২২ শতাংশ বেড়েছিল। সে সময় ইউরোপের এসটিওএক্সএক্স ৬০০ ও যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচকের চেয়ে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে এফটিএসই ১০০। খবর রয়টার্স