ব্যাংক এশিয়া পিএলসি অত্যাধুনিক কিউআর কোডভিত্তিক নগদ উত্তোলন সেবা ‘স্ক্যান টু ক্যাশ’ চালু করেছে, যা গ্রাহকদের আরো দ্রুত, নিরাপদ ও সুবিধাজনকভাবে অর্থ উত্তোলনের সুযোগ দেবে। ফলে এখন থেকে ব্যাংক এশিয়ার যেকোনো শাখা থেকে চেক বা ডেবিট কার্ড ছাড়াই নগদ অর্থ উত্তোলন করা যাবে।
স্ক্যান টু ক্যাশ সেবার আওতায়, ব্যাংকের প্রত্যেক শাখার ক্যাশ কাউন্টারে একটি ইউনিক কিউআর কোড দেয়া থাকবে। নগদ উত্তোলনের জন্য গ্রাহক নিজের স্মার্টফোনে ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ চালু করে কিউআর কোডটি স্ক্যান করবেন। এরপর উত্তোলনের পরিমাণ ও ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে লেনদেন নিশ্চিত করবেন। এরপর ক্যাশ কাউন্টারে দায়িত্বরত কর্মকর্তা গ্রাহককে নগদ অর্থ প্রদান করবেন। এ সময় গ্রাহকের অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে উত্তোলনের পরিমাণ ডেবিট হবে।
ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, স্ক্যান টু ক্যাশ সেবার মাধ্যমে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ পাঁচটি লেনদেন ও সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। —বিজ্ঞপ্তি