জার্মান গাড়ি নির্মাতারা হাঙ্গেরিতে কারখানা চালু রাখবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। সম্প্রতি দুর্বল চাহিদা, উচ্চ ব্যয়, চীনের সঙ্গে প্রতিযোগিতা ও ইভি রূপান্তরে ধীরগতির কারণে ইউরোপীয় কোম্পানিগুলো অনেক কারখানা বন্ধ ও ছাঁটাইয়ের পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে এগিয়ে রয়েছে জার্মান কোম্পানিগুলো। ভিক্টর ওরবান জানান, এর মধ্যে বেশকিছু কোম্পানির সঙ্গে কারখানা চালু রাখার পাশাপাশি সম্প্রসারণ চুক্তি হয়েছে। গাড়ি শিল্পের ওপর নির্ভরশীল হাঙ্গেরিতে জার্মানি, চীন ও দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ রয়েছে। বিএমডব্লিউ, মার্সিডিজ-বেঞ্জ বা ফক্সওয়াগনের পাশাপাশি চীনের বিওয়াইডি ও ব্যাটারি নির্মাতা সিএটিএল এখানে কাজ করছে। খবর রয়টার্স