সেন্টার ফর এনআরবির রেমিট্যান্স ও ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড : বাংলাদেশ কৃষি ব্যাংক

রেমিট্যান্স সংগ্রহের জন্য ‘টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।

রেমিট্যান্স সংগ্রহের জন্য ‘টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। রাজধানীর একটি হোটেলে সম্প্রতি সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশের ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্মাননা গ্রহণ করেন ব্যাংকের জিএম আবু সাঈদ মো. রওশানুল হক ও মো. মোস্তাফিজুর রহমান। সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের (টাওয়ার হ্যামলেট) স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

আরও