পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে গঠিত যৌথ কমিটির প্রথম সভা গতকাল বাংলাদেশ ব্যাংকের মূল ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও কমিটির জ্যেষ্ঠতম সদস্য ড. মো. এজাজুল ইসলাম। এছাড়া সভায় কমিটির সদস্য বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিএমডি) মো. ইস্তেকমাল হোসেন, পরিচালক (গবেষণা) মো. আব্দুল ওয়াহাব, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক মো. আবুল কালাম, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ফরিদ আহমেদ, বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ইকবাল হোসেইন ও সদস্য সচিব বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. রেজাউল হাসান উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি