সিবিওটিতে নিম্নমুখী সয়াবিন ও ভুট্টার বাজারদর

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল সয়াবিন ও ভুট্টার দাম কমেছে।

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল সয়াবিন ও ভুট্টার দাম কমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, অনুকূল আবহাওয়ার প্রভাবে যুক্তরাষ্ট্রে ফলন বাড়ার সম্ভাবনা ও শীর্ষ ক্রেতা দেশ চীনের চাহিদা নিয়ে অনিশ্চয়তা কৃষিপণ্যগুলোর দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

সিবিওটিতে গতকাল সয়াবিনের দাম কমেছে বুশেলে দশমিক ৩৮ শতাংশ। প্রতি বুশেলে (৬০ পাউন্ড) মূল্য দাঁড়িয়েছে ১০ ডলার ৩৮ সেন্টে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে চীনকে সয়াবিন আমদানি চার গুণ বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন। তখন কিছুটা আশাবাদ তৈরি হলেও বাণিজ্য আলোচনায় অগ্রগতি না থাকায় সে আশাবাদ ম্লান হয়ে গেছে। ফলে এ বছর কয়েকশ কোটি ডলারের সয়াবিন রফতানি বাণিজ্য হাতছাড়া হওয়ার ঝুঁকিতে রয়েছেন মার্কিন রফতানিকারকরা।

এদিকে সিবিওটিতে গতকাল ভুট্টার দাম দশমিক ৮ শতাংশ কমে প্রতি বুশেলের মূল্য নেমে আসে ৪ ডলার ২ সেন্টে। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত সরবরাহ এ দরপতনে প্রভাব ফেলেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) ২০২৫-২৬ মৌসুমে রেকর্ড পরিমাণ ভুট্টা উৎপাদনের পূর্বাভাস দিয়েছে। তবে এ সময় সয়াবিন উৎপাদন প্রত্যাশার তুলনায় অনেক কম হবে বলে জানানো হয়েছে।

আরও