বৈশ্বিক উদ্ভাবন কেন্দ্র গড়ছে ইউনিলিভার, বিনিয়োগ ২৭ কোটি ডলার

যুক্তরাষ্ট্রে একটি নতুন বৈশ্বিক উদ্ভাবন কেন্দ্র (গ্লোবাল ইনোভেশন সেন্টার) গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছে ভোক্তাপণ্য খাতের জায়ান্ট কোম্পানি ইউনিলিভার।

এ প্রকল্পে কোম্পানিটি ২৭ কোটি ডলার বিনিয়োগ করবে। মূলত ইউনিলিভারের বিউটি, ওয়েলবিয়িং অ্যান্ড পারসোনাল কেয়ার ব্র্যান্ডগুলোর গবেষণা ও উন্নয়নের কাজের লক্ষ্যেই বিশেষ কেন্দ্রটি তৈরি করা হচ্ছে। নতুন উদ্ভাবন কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউ হ্যাভেনে স্থাপন করা হবে। এ অঞ্চল বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল লাইফ সায়েন্স বা জীববিজ্ঞান উদ্ভাবন ক্লাস্টার হিসেবে পরিচিত। খবর ইউনিলিভার

আরও