জাকাত-অনুদান দেয়া যাচ্ছে নগদ ও নগদ ইসলামিকে

বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে জাকাত দেয়ার পাশাপাশি আর্থিক অনুদান প্রদানের সেরা সুবিধা রয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ এবং ‘নগদ ইসলামিক’-এ।

প্রতিদিন নগদ ও নগদ ইসলামিক অ্যাপের মাধ্যমে এবং বেসিক ফোন ব্যবহারকারীরা ইউএসএসডি (*১৬৭#) ডায়াল করে অর্ধশত প্রতিষ্ঠানে তাদের জাকাত ও আর্থিক অনুদানের টাকা পাঠাচ্ছেন। এতে করে রমজানের জাকাত ও অনুদান পাঠানোর পরিমাণ এবং সংখ্যা; আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে বলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, নগদ ও নগদ ইসলামিকের অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে গ্রাহকরা তাদের বার্ষিক আয়, বিনিয়োগ, স্বর্ণ, ঋণ ও সম্পদের তথ্য দিয়ে জাকাতের পরিমাণ সহজে হিসাব করতে পারবেন।

যেসব প্রতিষ্ঠানে জাকাত ও অনুদান দেয়া যাচ্ছে আল মারকাযুল ইসলামী, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, তাসাউফ ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, কে কে ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, ময়মনসিংহ মেডিকেল কলেজ জাকাত ফান্ড, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি (জাকাত তহবিল) এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস।

আরও