সীমান্ত ব্যাংকের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সীমান্ত ব্যাংক পিএলসি।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম, হেড অব হিউম্যান রিসোর্সেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খোন্দকার শফিকুজ্জামানসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পথচলার এক দশকে সীমান্ত ব্যাংক সারা দেশে ২৮টি শাখা, আটটি উপশাখা, তিনটি সার্ভিস সেন্টার ও ৪৪টি এটিএম বুথ স্থাপন করে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে।

আরও