যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে ১ লাখ ১৯ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তবে এ সময়ে দেশটির বেকারত্বের হার আগের মাসের ৪ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে পৌঁছেছে ৪ দশমিক ৪ শতাংশে, যা চার বছরের সর্বোচ্চ। কর্মসংস্থান বৃদ্ধির সংখ্যা ব্লুমবার্গ জরিপে অর্থনীতিবিদদের পূর্বাভাসের তুলনায় অনেক বেশি। তারা ৫০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির পূর্বাভাস দিয়েছিলেন। খবর ফাইন্যান্সিয়াল টাইমস