আঞ্চলিক সহিংস পরিস্থিতির কারণে সুয়েজ খাল থেকে মিসর প্রতি মাসে প্রায় ৮০ কোটি ডলার আয় হারাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি। এর আগে ডিসেম্বরে বলেছিলেন, শিপিং কোম্পানিগুলো লোহিত সাগর এড়িয়ে চলায় ২০২৪ সালে সুয়েজ খাল থেকে দেশটির আয় কমবে প্রায় ৭০০ কোটি ডলার। এদিকে গত সপ্তাহে ইয়েমেনভিত্তিক সশস্ত্র হুথি গোষ্ঠী হুমকি দিয়েছে, ইসরায়েল যদি গাজার ওপর থেকে অবরোধ না তোলে, তবে তারা লোহিত সাগর দিয়ে যাওয়া ইসরায়েলি জাহাজের ওপর ফের হামলা চালাবে। খবর আরব নিউজ