গ্রামীণ ব্যাংকের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রধান কার্যালয় চত্বরে চারা রোপণ করে গ্রামীণ ব্যাংক চলতি বছর দেশব্যাপী ২০ কোটি গাছের চারা লাগানোর কর্মসূচি উদ্বোধন করেছে।

প্রধান কার্যালয় চত্বরে চারা রোপণ করে গ্রামীণ ব্যাংক চলতি বছর দেশব্যাপী ২০ কোটি গাছের চারা লাগানোর কর্মসূচি উদ্বোধন করেছে। এ উপলক্ষে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর-২ ঢাকায় ব্যবস্থাপনা পরিচালক মো. মোসলেহ উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ। সম্মানিত অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মো. জসীম উদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. ছাইদুজ্জামান ভূঞা এবং অন্যান্য নির্বাহীসহ গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীরা। 

আরও