শেয়ার বিক্রি করবে ফিনিক্স ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি আয় হয়েছে ৩৯ পয়সা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছে থাকা ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে। বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে এসব ইউনিট বিক্রি করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি আয় হয়েছে ৩৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইউনিটপ্রতি লোকসান হয়েছিল ১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে বাজার মূল্যে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ৫৯ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯ পয়সা।

৩০ জুন ২০২৫ শেষে বাজারমূল্যে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ২০ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরেও ফান্ডটি ইউনিটধারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছিল ২ টাকা ৯ পয়সা। আগের হিসাব বছরে ইউনিটপ্রতি আয় হয়েছিল ২১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে বাজারমূল্যে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ৩৭ পয়সায়।

২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরিশোধিত মূলধন ৬০ কোটি ও পুঞ্জীভূত লোকসান ৬ কোটি ৯৪ লাখ ৩০ হাজার টাকা। মোট ইউনিট সংখ্যা ছয় কোটি। এর মধ্যে ২৩ দশমিক ৩৩ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৩ দশমিক ৭২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগাকারী, দশমিক শূন্য ১ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও ৫২ দশমিক ৯৪ শতাংশ ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

আরও