যুক্তরাষ্ট্রে ডিসেম্বরে ভোক্তা আস্থা কমেছে। চাকরি ও আয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ায় এ অবনতি দেখা গেছে। এতে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বেড়ে যাওয়া ভোক্তা ব্যয় আগামী দিনে উল্লেখযোগ্য মাত্রায় কমতে পারে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাধীন গবেষণা সংস্থা কনফারেন্স বোর্ডের তথ্য অনুযায়ী, দেশটিতে ভোক্তা আস্থা সূচক ডিসেম্বরে ৩ দশমিক ৮ পয়েন্ট কমে নেমে এসেছে ৮৯ দশমিক ১-এ। রয়টার্স জরিপে অর্থনীতিবিদরা সূচকটি ৯১ পয়েন্টে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছিলেন। খবর ও ছবি রয়টার্স