খরার প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে কানাডার গম উৎপাদন

কানাডায় খরার প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে গম উৎপাদন। একদিকে যেমন আবাদ বাড়ছে, অন্যদিকে ফলনও হচ্ছে আশাজাগানিয়া।

কানাডায় খরার প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে গম উৎপাদন। একদিকে যেমন আবাদ বাড়ছে, অন্যদিকে ফলনও হচ্ছে আশাজাগানিয়া। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস প্রকাশিত গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২-২৩ বিপণন মৌসুমে কানাডায় কোটি ৩৮ লাখ টন গম উৎপাদন হয়েছে, যা এর আগের মৌসুমের তুলনায় অন্তত ৫০ শতাংশ বেশি।

২০২১ সালে ভয়াবহ খরায় দেশটিতে গমের উৎপাদন তলানিতে নেমে আসে। ফলে বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ে। গত বছরের মাঝামাঝি থেকে আবাদি জমিগুলোয় আর্দ্রতার হার বাড়ায় উৎপাদনে গতি ফিরে আসে।

ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, চীন, ইন্দোনেশিয়া, দক্ষিণ আমেরিকা, জাপান ইতালিতে পর্যাপ্ত চাহিদার কারণে কানাডার গম রফতানি বাড়বে। গত বছরের আগস্ট-নভেম্বর পর্যন্ত দেশটির রফতানি ৪৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে চীনে ৪৯৭ শতাংশ ইতালিতে ১৫৫ শতাংশ বেড়েছে।

আরও