গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া এ কর্মসূচির মাত্র ২৬ দিনেই ব্যাংকটি সংগ্রহ করেছে ১ হাজার ১৪৪ কোটি টাকার নতুন আমানত। এছাড়া বিগত চার মাসে (জানুয়ারি থেকে এপ্রিল) ক্যাশ রিকভারি সম্পন্ন হয়েছে প্রায় ৫২৩ কোটি টাকা। সম্প্রতি ব্যাংকের এ অগ্রগতি বিষয়ে অনলাইনে এক বিশেষ সভা ডাকা হয়।
সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান; ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ; উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদসহ অন্য কর্মকর্তারা।
এ সময় ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, ‘এ অর্জন প্রমাণ করে যে প্রিমিয়ার ব্যাংক সবসময় গ্রাহকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমাদের সম্মিলিত প্রচেষ্টা দেশের আর্থিক খাতকে আরো শক্তিশালী করবে।’
ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, ‘মাত্র ২৬ দিনে এ অসাধারণ সাফল্য আমাদের টিমওয়ার্ক, গ্রাহকসেবা এবং লক্ষ্যভিত্তিক পরিকল্পনার ফল। আমরা ভবিষ্যতেও একই উদ্যমে কাজ করে ব্যাংকের উন্নয়নকে আরো গতিশীল করব।’