হিলিতে রসুনের দাম কমেছে কেজিতে ৩০ টাকা

হিলিতে সপ্তাহের ব্যবধানে দেশী রসুনের দাম কমেছে কেজিতে ৩০ টাকা।

হিলিতে সপ্তাহের ব্যবধানে দেশী রসুনের দাম কমেছে কেজিতে ৩০ টাকা। চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি ও ক্রেতা সংকট দাম কমার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার হিলি বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে রসুনের দাম কমে কেজিপ্রতি ৮০-১১০ টাকায় বিক্রি হচ্ছে, এক সপ্তাহ আগেও যা ছিল ১১০-১৪০ টাকা।

হিলি বাজারের রসুন বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘‌বর্তমানে দেশী রসুনের ভরা মৌসুম চলছে। নাটোরসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাজারে মসলাপণ্যটির সরবরাহ বেড়েছে। এছাড়া এর আগে অনেকে বাড়তি দামের আশায় রসুন মজুদ করে রেখেছিলেন কিন্তু প্রশাসনের নজরদারি ও ভারত থেকে রসুন আমদানির খবরে তারা সেসব রসুন বাজারে ছাড়তে শুরু করেছেন।’

তিনি জানান, কিছুদিন আগে মোকামে রসুনের দাম ছিল মণপ্রতি ৪ হাজার টাকা। বর্তমানে তা তমে ৩ থেকে ৩ হাজার ৬০০ টাকায় নেমে এসেছে।

আরও