যৌথ উদ্যোগে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে জিবিবি পাওয়ার

তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেড ও ফাইবার অ্যাট@হোমের কনসোর্টিয়াম যৌথ উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারীতে একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে।

তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেড ও ফাইবার অ্যাট@হোমের কনসোর্টিয়াম যৌথ উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারীতে একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। এজন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিসি) স্বাক্ষর হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চুক্তির আওতায় হাটহাজারীর ২৩০/১৩২/৩৩ কেভি গ্রিড সাবস্টেশনের কাছে ১৮ মেগাওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। কোম্পানিটি জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের তারিখ থেকে ২৪ মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জিবিবি পাওয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩৬ পয়সায়।

আরও