ব্র্যাক সারা দেশে তাদের ৩২টি স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকার মহাখালীতে ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইডকলের নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল, এভিপি (নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প) মো. আসাদুজ্জামান এবং সিনিয়র অফিসার জীয়াদ হুসাইন জামি। অন্যদিকে ব্র্যাকের পক্ষে ছিলেন সিএফও সাব্বির আহমেদ এবং জলবায়ু পরিবর্তন, নগর উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. লিয়াকত আলী। -বিজ্ঞপ্তি