দরবৃদ্ধির শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স

বীমা খাতে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ২০ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে।

বীমা খাতে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ২০ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ৭৭ টাকা ৬০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ৬৪ টাকা ৩০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৫৪ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ২৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক। আলোচ্য হিসাব বছরে প্রগতি ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৫ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ১ পয়সা (পুনর্মূল্যায়িত)।

৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৭ টাকা ৫৮ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্রগতি ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৫ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৮ টাকা ৯৭ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্রগতি ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৫ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৭২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৯ টাকা ১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রগতি ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৭ টাকা ৩২ পয়সায়।

প্রগতি ইন্স্যুরেন্সের সার্ভিলেন্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ৭৮ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৫৯ কোটি ৯৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৮৮ লাখ ৪৯ হাজার ৮৬। এর ৪১ দশমিক ৯৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৫৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে।

আরও