আকরিক লোহার দরপতন

ফিউচার মার্কেটে গত সপ্তাহের লেনদেনের শেষ দিনে আকরিক লোহার দাম কমেছে।

ফিউচার মার্কেটে গত সপ্তাহের লেনদেনের শেষ দিনে আকরিক লোহার দাম কমেছে। কোকিং কোল ও কোকসহ ইস্পাত উৎপাদনের অন্যান্য উপকরণের দরপতনের প্রভাবে পণ্যটির দাম নিম্নমুখী হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) মে মাসে সরবরাহ চুক্তিতে গত শুক্রবার আকরিক লোহার দাম কমেছে দশমিক ৫১ শতাংশ। প্রতি টনের মূল্য নেমেছে ৭৭৩ দশমিক ৫ ইউয়ানে (১১০ ডলার ৪০ সেন্ট)। এ সময় সিঙ্গাপুর এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম দশমিক ১ শতাংশ কমে টনপ্রতি ১০৩ ডলার ৯৫ সেন্টে স্থির হয়।

স্টিলহোমের দেয়া তথ্য অনুযায়ী, চীনের বন্দরগুলোয় আকরিক লোহার মজুদ গত ২৬ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহান্তে ২ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। এ সময় পণ্যটির মোট মজুদ দাঁড়িয়েছে ১৪ কোটি ৮৮ লাখ টনে।

এদিকে চীন ১২ ডিসেম্বর ইস্পাত রফতানি নিয়ন্ত্রণের জন্য লাইসেন্সিং সিস্টেম ঘোষণা করেছে। তবে জাপান আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশনের চেয়ারম্যান তাদাশি ইমাই বলেছেন, ‘এটি খুব কার্যকর হবে না।’

আরও