বগুড়ায় আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভারের বিজনেস মিট অনুষ্ঠিত

বগুড়ায় আকিজ রিসোর্সের প্রধান বাণিজ্যিক ব্র্যান্ড ইনোভারের সাফল্য উপলক্ষে ব্যবসায়ী সম্মেলন, মতবিনিময় সভা ও লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের একটি মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

ইনোভারের ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন আকিজ রিসোর্সের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মো. সাজ্জাদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. তৌহিদুল ইসলাম ফয়সাল এবং জাতীয় বিক্রয় ব্যবস্থাপক মুহাম্মাদ হাছানুজ্জামান চৌধুরী বিশেষ অতিথি ছিলেন।

বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক গোলাম রাব্বানী, সহকারী বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক মো. আরিফুল ইসলাম, বিপণন ব্যবস্থাপক জুবায়ের শফিক এবং আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক বিকাশ চন্দ্র শীল এতে অংশ নেন। এছাড়া বগুড়া জেলার ধুনট, মাঝিরা ও দুপচাঁচিয়ার পরিবেশক ও খুচরা ব্যবসায়ীরাও এ ব্যবসায়িক সম্মেলনে উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে উপস্থিত ব্যবসায়ীদের ইনোভারের অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয় এবং প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

অনুষ্ঠান শেষে লটারির মাধ্যমে বিজয়ী ব্যবসায়ীদের মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।— সংবাদ বিজ্ঞপ্তি

আরও