কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও এসওএসের মধ্যে অংশীদারত্ব

কমার্শিয়াল ব্যাংক অব সিলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত এমন তরুণদের ব্যবহারিক এবং কর্মমুখী ডিজিটাল মার্কেটিং দক্ষতা নিশ্চিত করা হবে।

দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে পেশাগত প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ অপারেশনস ও এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ। এ অংশীদারত্বের আওতায় রাজধানীর এসওএস ভোকেশনাল ট্রেনিং সেন্টারে চলতি মাসেই ডিজিটাল মার্কেটিং বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে চেক হস্তান্তর করা হয়।

কমার্শিয়াল ব্যাংক অব সিলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত এমন তরুণদের ব্যবহারিক এবং কর্মমুখী ডিজিটাল মার্কেটিং দক্ষতা নিশ্চিত করা হবে। অভিজ্ঞ প্রশিক্ষকদের পরিচালনায় হাতেকলমে সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বর্তমান কর্মক্ষেত্রের কার্যপদ্ধতি ও সংশ্লিষ্ট খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা তিভাঙ্কা দামুনুপোলা; উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ও করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান মাহমুদ হোসেন; উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান পরিচালন কর্মকর্তা হ্যালি আলগেওয়াত্তে এবং সাসটেইনেবিলিটি ও উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান উর্মি ইরানি খান উপস্থিত ছিলেন। এসওএসের পক্ষে ছিলেন ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক; ফান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর রাসেল মিয়া এবং করপোরেট ফান্ডরেইজিং অফিসার আরমান কবির মাহিদ।

আরও