স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও টেক্সটাইলস

বিএমআরইতে ৬৯০ কোটি টাকা বিনিয়োগ করবে

তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ও স্কয়ার টেক্সটাইলস পিএলসি ব্যবসা সম্প্রসারণ ও আধুনিকায়নে মোট ৬৯০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ও স্কয়ার টেক্সটাইলস পিএলসি ব্যবসা সম্প্রসারণ ও আধুনিকায়নে মোট ৬৯০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেছে কোম্পানি দুটির পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় কারখানা সামঞ্জস্য, আধুনিকায়ন, পুনর্বাসন ও সম্প্রসারণ (বিএমআরই) প্রকল্পে ৬৫০ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন করা হয়। একই সভায় সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পর্ষদ।

সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৩ টাকা ৬১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৭ টাকা ৮৮ পয়সায়।

অপরদিকে স্কয়ার টেক্সটাইলসের পর্ষদ সভা অনুষ্ঠিত হয় ২১ অক্টোবর। সভায় বিএমআরই প্রকল্পে ৪০ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন করা হয়। একই সঙ্গে অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সকম লিমিটেডকে একীভূত করার সিদ্ধান্ত অনুমোদন ও সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পর্ষদ।

সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইলসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৮৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৫ টাকা ৮৬ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৫ ডিসেম্বর দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভার আহ্বান করেছে স্কয়ার টেক্সটাইলসের পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে স্কয়ার টেক্সটাইলস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৮১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ৮২ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে স্কয়ার টেক্সটাইলসের ইপিএস হয়েছে ৫ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৯৩ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৮ টাকা ৯৩ পয়সায়।

আরও