গ্রামীণ ওয়ানের ৯% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ওয়ান স্কিম টু ২০২৫-২৬ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য ৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ফান্ডটির ট্রাস্টি কমিটি ২০২৫-২৬ হিসাব বছরের অর্জিত মুনাফা, আগের হিসাব বছরের সংরক্ষিত আয় এবং মুনাফা বিতরণের জন্য বিদ্যমান রিজার্ভ বিবেচনায় নিয়ে এ লভ্যাংশ অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরে গ্রামীণ ওয়ান স্কিম টুর ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮১ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ১১ টাকা ৭ পয়সা।

২০২৪-২৫ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য ৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ফান্ডটির ট্রাস্টি। আলোচ্য হিসাব বছরে গ্রামীণ ওয়ান স্কিম টুর ইপিইউ হয়েছে ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৫ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১৫ টাকা ৮৯ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ১০ টাকা ৯৫ পয়সা।

২০২৩-২৪ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য ৬ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ফান্ডটির ট্রাস্টি। আলোচ্য হিসাব বছরে গ্রামীণ ওয়ান স্কিম টুর ইপিইউ হয়েছে ৬৫ পয়সা, আগের হিসাব বছরেও যা একই ছিল। ৩০ জুন ২০২৫ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১৬ টাকা ৫ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ১০ টাকা ৭৯ পয়সা।

আরও