শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল সয়াবিন, ভুট্টা ও গমের দাম বেড়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) আজ প্রকাশিত হতে যাওয়া প্রতিবেদনে পণ্যগুলোর উৎপাদন পূর্বাভাস কমবে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা, যার প্রভাব দেখা গেছে পণ্যগুলোর গতকালের বাজারমূল্যে। খবর বিজনেস রেকর্ডার।
সিবিওটিতে গতকাল সয়াবিনের সবচেয়ে বেশি লেনদেন হওয়া চুক্তিতে দাম বেড়েছে দশমিক ১২ শতাংশ। পণ্যটির বুশেলপ্রতি (৬০ পাউন্ড) মূল্য দাঁড়িয়েছে ১০ ডলার ২৬ সেন্টে।
অন্যদিকে গমের বুশেলপ্রতি দাম দশমিক ২৪ শতাংশ বেড়ে হয়েছে ৫ ডলার ১৬ সেন্ট এবং ভুট্টার ক্ষেত্রে তা দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ ডলার ১৮ সেন্টে পৌঁছেছে।