ফিউচার মার্কেটে সপ্তাহ ভিত্তিতে বেড়েছে জাপানি রাবারের দাম

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনা ঘিরে অস্থিরতা কমে যাওয়ার আশায় ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম সপ্তাহ ভিত্তিতে বেড়েছে।

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনা ঘিরে অস্থিরতা কমে যাওয়ার আশায় ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম সপ্তাহ ভিত্তিতে বেড়েছে। এছাড়া অপরিশোধিত জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখিতাও পণ্যটির মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার।

ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) জাপানি রাবারের দাম সপ্তাহ ভিত্তিতে ১ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। গত সপ্তাহের লেনদেনের শেষদিনে তা ঊর্ধ্বমুখী হয়েছে দশমিক ৬ ইয়েন বা দশমিক ২ শতাংশ। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ৩০১ দশমিক ২ ইয়েনে (২ ডলার ৭ সেন্ট)। অন্যদিকে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে জাপানি রাবারের দাম ৭৫ ইউয়ান বা দশমিক ৫১ শতাংশ কমে টনপ্রতি মূল্য নেমেছে ১৪ হাজার ৬২০ ইউয়ানে (২ হাজার ১৭ ডলার ৮৬ সেন্ট)। এসএইচএফইতে গত শুক্রবার জুনে সরবরাহ চুক্তিতে বুটাডিন রাবারের দাম ১৭০ ইউয়ান বা ১ দশমিক ৫১ শতাংশ বেড়েছে।

টনপ্রতি মূল্য স্থির হয়েছে ১১ হাজার ৪৫০ ইউয়ানে (১ হাজার ৫৮০ ডলার ৩৩ সেন্ট)।

আরও