মালয়েশীয় পাম অয়েলের দাম বৃদ্ধি পেয়েছে

ফিউচার মার্কেটে গতকাল মালয়েশীয় পাম অয়েলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে।

ফিউচার মার্কেটে গতকাল মালয়েশীয় পাম অয়েলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। দাম বাড়ার পেছনে রফতানি চাহিদা বৃদ্ধি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভ এক্সচেঞ্জে নভেম্বরে সরবরাহের চুক্তিতে গতকাল পাম অয়েলের বাজারদর টনে ৩৭ রিঙ্গিত বা দশমিক ৮২ শতাংশ বেড়েছে। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ৪ হাজার ৫৪৮ রিঙ্গিতে (১ হাজার ৭৭ ডলার ৪৭ সেন্ট)।

কুয়ালালামপুরভিত্তিক ট্রেডিং ফার্ম আইসবার্গের ডেভিড এনজি নামের এক ট্রেডার জানান, সাম্প্রতিক সময়ে রফতানি চাহিদা বেড়ে যাওয়ায় অপরিশোধিত পাম অয়েলের দাম ৪ হাজার ৫০০ রিঙ্গিতের ওপরে উঠেছে। কার্গো জরিপের ভিত্তিতে এক প্রাথমিক প্রাক্কলনে উঠে এসেছে, চলতি মাসের প্রথম ১৫ দিনে মালয়েশিয়া থেকে পাম অয়েলের রফতানি বৃদ্ধির হার ছিল আগের মাসের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৫ থেকে ২১ দশমিক ৩ শতাংশের মধ্যে।

আরও